বগুড়া

বগুড়ার শেরপুরে ২ গাঁজা ব্যবসায়ী আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের হাজীপুর এলাকা থেকে সোমবার দুুপুরে গাজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো- মো. রনি মিয়া (৩৪), মো. আসাদুল হাবিব দুলু (২৪)।

জানা যায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সোনাইগাজী উত্তরপাড়া গ্রামের মো. আজিজার রহমানে ছেলে মো. রনি মিয়া ও একই উপজেলার মো. আব্দুল হাকিমের ছেলে মো. হাসাদুল হাবিব দুলু গতকাল সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার কোন এক মাদক ব্যবসায়ীকে গাজা দেওয়ার জন্য আসছিল।

রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়ার শেরপুরে হাজীপুর এলাকার ঢাকা অটোমোবাইল ওয়ার্কসপের সামনে সোমবার দুপুর ১২ টার দিকে মাদক ব্যবসায়ীরা পৌছালে তাদের ব্যবহৃত মাদক বহনকারী একটি পালসার মোটর সাইকেল তল্লাশী করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাজা উদ্ধারসহ ব্যবসায়ীদের আটক করেন। এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এঘটনায় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আকতার বাদী হয়ে শেরপুর একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মাদক দ্রব্য আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ