কুড়িগ্রাম

রাজারহাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি; পুলিশের কাছে আত্মসমর্পণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তিকারী যুবক শাহিন আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে জেলা পুলিশ হেফাজতে রয়েছে শাহিন।

কুলাঙ্গার শাহিন আলম (৩০) উপজেলা সদরের ফুলবাড়ি উপনচৌকি গ্রামের আব্দুর রফিকের পুত্র। পেশায় সে রাজারহাট খাদ্যগুদামের একজন শ্রমিক (কুলি)।

জানা যায়, শনিবার সকালে ইংরেজিতে শাহিন আলম (নিচে বাংলায় আমি এক মহামানব) লেখা ফেসবুক আইডি থেকে বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়। অল্প সময়ের মধ্যে বিষয়টি জানাজানি হলে শতশত মুসলিম যুবক তার বাড়ি অভিমুখে যাত্রা করে। তারা তাকে বাড়িতে না পেয়ে তার কর্মস্থল খাদ্যগুদামে খোজখবর নেয়। পরে আনুমানিক ২ঘন্টার মধ্যে শাহিন ওই পোস্টটি ডিলিট করে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে ক্ষমা প্রার্থনা করে।

খবর পেয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান সহ পুলিশ শাহিনের বাড়িতে অভিযান চালায়। পরে তাকে না পেয়ে পুলিশ সুপার ও সেনাবাহিনীর একাধিক টিম থানায় উপস্থিত হন। থানা থেকে পুলিশ তার অবস্থান নিশ্চিত করনের চেষ্টা চালায়। এসময় থানায় বিক্ষুদ্ধ জনতার ভিড় বাড়তে থাকে। তারা কুলাঙ্গার শাহিন আলমকে গ্রেফতারের জানালে পুলিশ সন্ধ্যার মধ্যে তাকে গ্রেফতারে আশ^স্ত করেন।

পরে দুপুর ২টার দিকে রাজারহাট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন ও শাহিনের মা গোপনে শাহিনকে নিয়ে কুড়িগ্রাম সার্কিট হাউজে অবস্থান নেয়। সেখান থেকে আমজাদ হোসেন মুঠোফোনে রাজারহাট থানা পুলিশকে শাহিনের অবস্থান নিশ্চিত করে আতœসমর্পন করবে বলে জানায়।

আমজাদ হোসেন বলেন,আমি মুঠোফোনে রাজারহাট থানা পুলিশকে খবর দেয়ার পর সেখান থেকে পুলিশ তাকে আটক করেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা তাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,সে জেলা পুলিশের হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ