রাজশাহী

পুঠিয়ায় কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় ঢাকা কোচ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়ক পুঠিয়ার ঝলমলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা হতে রাজশাহীগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৮৬৭৬) পুঠিয়ার ঝলমলিয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী।

এ ঘটনায় এলাকাবাসী কোচটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পবা হাইওয়ে (শিবপুর) পুলিশের কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি আমরা।

এই বিভাগের আরও সংবাদ