রাজধানী
তেজগাঁও খেলাঘর মাঠে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আজ শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ তেজগাঁও খেলাঘর মাঠে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ডেঙ্গু সচেতনতায় বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড জাহিদ হোসেন ।বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব।
তেজগাঁও থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া তেজগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি এস এম আওলাদ হোসেন ও তেজগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সেলিম ও সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





