মাগুরা
মাগুরায় শহীদদের স্বরণ ও দূর্যোগ মোকাবেলায় ছাত্রদলের বৃক্ষরোপণ


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার : প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও শহীদদের স্বরণে তাদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা ছাত্রদল। একইসাথে কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা রাব্বিসহ সকল শহীদদের স্বরণে মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয়ে ১শ বৃক্ষ রোপণ করেছে।
রোববার সকাল থেকে স্কুল ও কলেজের ভিতরে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। মাগুরা ছাত্রদল নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শফিকুল ইসলাম বলেন, এই কর্মসূচিতে প্রত্যেকটা ক্যাম্পসে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। আমরা ছাত্রদল পক্ষ থেকে এই কর্মসূচি পালন করে যাবে।





