গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ইবিতে সাবেক ও বর্তমান ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি


কুষ্টিয়া প্রতিনিধিঃসম্প্রীতি জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ইবি ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিঠুনের নেতৃত্বে সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক) ওয়ালিদ হাসান শিপন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি মমীনুর রহমান মোমীন ও সাধারণ সম্পাদক গোলাম কবির, সাবেক সভাপতি অ্যাড. সাইফুল ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক (সাবেক) ওয়ালিদ হাসান পিপুল, সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাড. রাশেদ প্রমূখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎ করেন।
এসময় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ বলেন, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ আয়োজন। ইবি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বর্তমান নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির সাথে সাক্ষাৎকার করা হয়েছে।





