কালীগঞ্জে সুগার মিলের পুকুর থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকের লা’শ উদ্ধার


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদের লা’শ উদ্ধার হয়েছে মোবারকগঞ্জ চিনিকলের একটি পুকুর থেকে। নি’হ’ত হামিদ ইসলাম মোচিক কারখানার বিদ্যুৎ শাখার অবসরপ্রাপ্ত শ্রমিক ও বিদ্যুৎ শাখার কর্মরত নাহিদ ইসলাম এর মামা ।
চাকুরির সুত্রে নি’হ’ত হামিদ ইসলাম দী র্ঘদিন ধরে মোচিক মিল কলোনিতে বাসা নিয়ে তার ভাগ্নে বিদ্যুৎ বিভাগের শ্রমিক নাহিদ ইসলামের সাথে থাকতো। জানাগেছে, মোবারকগঞ্জ চিনিকলের টিনসেড ব্যারাকের উত্তর পাশের পুকুরে সোমবার ভোরে একটি লা’শ ভাসতে দেখা যায়। মিল কলোনি বাসির ধারণা লাশটি হামিদের।
তাঁরা জানান নিহত হামিদ মৃগীরোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল তাই তার এমন ভাবে মৃ’ত্যু হতে পারে । তার আত্মীয় স্বজনরা জানান, গতকাল রোববার বিকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করার পর আজ ভোর সকালে পুকুরে তার লা’শ ভাসতে দেখা যায়।
এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আজিফ আলী জানান, পুলিশ ঘটনাস্থানে গিয়ে পুকুর থেকে ভাসমান মৃ’ত’দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।





