মাগুরা

মাগুরায় বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন

মতিন রহমান, মাগুরা: ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতন ও আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার দূর্নীতিবাজদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত করাসহ সংসদ নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রবিবার বিকালে মাগুরা সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের মাগুরা জেলা সভাপতি ও মাগুরা ২ আসনের সংসদ প্রার্থী আলহাজ্ব মুফতি মোস্তোফা কামাল।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলমী আন্দোলনের মাগুরা জেলার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, ওসমান গণি সাইফী, কাজী ইকরামুল হক, ইসলামী যুব আন্দোলনের মাগুরা জেলা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, কলরব শিল্পী গোষ্ঠীর পরিচালক মুফতি সাঈদ আহমেদসহ আরও অনেকে। সমাবেশে সভাপতিত্ব করেন শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মুফতি ওসমান গণি মুছাপুরী।

এসময় বক্তারা আগামী নির্বাচনে অনিয়ম ও ফ্যাসিবাদী সরকারের বদলে ইসলামী আন্দোলন হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান। তারা বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ।

এই বিভাগের আরও সংবাদ