মাগুরা

শত্রুজিৎপুর ইসলামী এজেন্ট ব্যাংকে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা

মতিন রহমান, মাগুরা: মাগুরা শত্রুজিৎপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ফারহান ট্রেডার্সের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের হলরুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ব্যাংকের স্বত্বাধিকারী মো.আশরাফুল ইসলাম ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের মাগুরা শাখা প্রধান ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জামিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাগুরা এজেন্ট শাখার প্রিন্সিপাল অফিসার মো.আলী রেজা, তৈয়েবুর রহমান, আব্দুল আজিজ মোল্যা। এছাড়াও গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, আলাউদ্দিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ