গাইবান্ধা
মহদীপুর ইউনিয়নে ৩৪৭ পরিবারের মাঝে চাল বিতরণ


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির ৩৪৭ পরিবারের মাঝে ভিজিএফ চাল সুষ্ঠু ভাবে বিতরন করা হয়েছে।
২২ সেপ্টেম্বর রোববার সকালে মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩৬০ উপকার ভোগীর মাঝে জুলাই ও আগষ্ট মাসের ৩০ কেজি করে প্রত্যেকের মাঝে ৬০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক শাহনাজ পারভিন, মহদীপুর ইউপি চেয়ারম্যান রাহেদুল ইসলাম বাবু, ইউপি সচিব মো:আব্দুল জোববার ইউপি সদস্য সিদ্দিকুর রহমান আজাদুল ইসলাম নওশা সরকার মরিয়ম বেগম ফিরোজ মন্ডল আনারুল ইসলাম ঠান্ডা ও রওশনারা বেগম।



