রাজশাহী
পুঠিয়ায় ৬২ জন আলেমের খেলাফত যুব মজলিসে যোগদান


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মজলিসে ৬২ জন যুব আলেম সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।
১৭সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭ঘটিকায় উপজেলা সদরে এই দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলা প্রাথমিক শাখা কমিটিও গঠন করা হয়। উক্ত দাওয়াতি মজলিসে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও যুব মজলিস পাবনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আলতাফ হুসাইন।এছাড়াও খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





