বাগেরহাট

আনসারদের হামলায় নিহত শাহিনের দাফন সম্পন্ন,পরিবারে শোকের ছায়া

সুমন,স্টাফ রিপোর্টার:বৈশম্য বিরোধী আন্দোলনে ছেলে, তাই বসে থাকতে পারেনি বাবা। ছেলে ও শিক্ষার্থীদের টানে আন্দোলন গিয়ে শেষমেশ প্রাণ গেলো বাবার। নিহত শহীদ শাহিন হাওলাদারের লাশের জানাজা শেষে তার গ্রামে বাড়ীতে দাফন করা হয়েছে।

গত ২৫ আগস্ট ঢাকায় সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে আনসার সদস্যরা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যান রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল। ঘটনার দিন বিকেলে ছেলে বিশাল আন্দোলনে যাওয়ার খবরে বাবা শাহিন হাওলাদার ঘরে বসে থাকতে পারেননি। তিনিও ছুটে যান আন্দোলনে গিয়ে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর আনসার বাহিনীর হামলা চলছে। তখন তিনি তা ঠেকাতে গেলে তাকেও মারাত্মকভাবে আহত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া শাহিন গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ওই দিনই তার লাশ নেয়া হয় গ্রামের বাড়ী বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ডে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)সকালে জানাজা শেষে দাফন করা হয়।বাড়ীতে লাশ নেয়ার পর কান্নায় ভারী হয়ে উঠে এলাকা। ছুটে আসেন শতশত মানুষ। শাহিন ঢাকায় রেন্ট-এ কার চালক ছিলেন। থাকতেন পরিবার নিয়ে ঢাকাতে।

নিহত শহীদ শাহিন হাওলাদারের ভাই শিপন হাওলাদার বলেন, আনসাররা আমার ভাইর মাথায় আঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রপাচারও হয়। তারপর আইসিইউতে থাকার পর মৃত্যু হয় তার।

নিহতের ছেলে হাসান আহমেদ বিশাল বলেন, আমি ছাত্রদের সাথে আনসার বিরোধী আন্দোলন ছিলাম। সেই খবর শুনে তিনিও ছুটে আসেন। পরে সেখানে এসে বাবা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে মারধর করছে আনসার সদস্যরা। হাসনাত আব্দুল্লাহকে ঠেকাতে গেলে সেখানে তাকেও মারধর করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী দীপ্তা বেগম বলেন, আনসার সদস্যরা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান,শাহিন হাওলাদার ঢাকায় বসবাস করতেন।সেখানেই সে আওয়ামী আনসার বাহিনীর হাতে নিহত হন।সে খুব ভালো মানুষ ছিলেন। শহীদ শাহিনের পরিবারকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলে জানান নিহত শহীদ শাহিন হাওলাদারের ছেলে শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল।

এই বিভাগের আরও সংবাদ