রাজধানী

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতা হত্যার অভিযোগে বেশ কয়েকটি থানায় দায়ের মামলার জেরে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র‍্যাব-২। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ইফতেখার হাসান।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তবে তাকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব, সে বিষয়টি বলতে পারেননি তিনি।

এই বিভাগের আরও সংবাদ