ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকি পালিত


নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকি ৪৬তম পালিত হয়েছে । আজ দুপুরে শহরের এইচএসএস সড়কের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
বক্তারা এ সময় বলেন, খুব জাকজমক ভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হওয়ার কথা ছিল । কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শুধু দোয়া মাহফিল করছি । বিপুল অংকের বেঁচে যাওয়া টাকা বন্যা দুর্গদের জন্য ব্যবহার হবে । তারা বলেন, আপনারা ধৈর্য ধরেন । কোন বেপরোয়া কর্মীদের সমর্থন দেবেন না । কখনই ভিন্ন দলের কোন নেতা বা কর্মীদের সুযোগ দেবেন । সামনে সুদিন আসছে । এখন শুধু প্রতিক্ষার পালা । আপনারা গত ১৫ বছর যে নির্যাতনের স্বিকার হয়েছেন তা কোন ভাবেই কাম্য ছিল না । এই হাসিনার বিচার হবে আন্তর্জাতিক আদালতে । পাচার হয়ে যাওয়া লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশে ফেরাতে হবে ।





