আইন ও আদালত

মামলা থেকে খালাস পেয়ে কাঁদলেন মির্জা আব্বাস

গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আমার পরিবার ধ্বংস করে দিয়েছে। যে যেখানেই থাকুক আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবেনা। দুই মামলায় খালাস পেয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দুর্নীতি দমন কমিশনের করা পৃথক দুই মামলা খেকে খালাস পেয়েছেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার পৃথক দুইটি বিশেষ জজ আদালতের বিচারক তাকে খালাস প্রদান করেন। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মির্জা আফরোজাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এই বিভাগের আরও সংবাদ

মির্জা আব্বাস আরও বলেন, আপনারা বিচারপতি মানিকের অবস্থা দেখেছেন। কোরআনে আছে, আল্লাহ তালা যাকে বেজ্জতি করেন সেটা দেখিয়ে দেন। আমি মহৎ ব্যক্তি না, জীবনের বিনিময়ে কাউকে ক্ষমা করতে পারবো না। এই বিচার আমি আল্লাহর কাছে চাই।

এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাকে খালাস প্রদান করেন। এ মামলার অপর দুই আসামি হলেন, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ