শীর্ষ নিউজ

আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের হত্যাচেষ্টা মামলার আবেদন

হত্যাচেষ্টার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এ রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন হিরো আলম।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেছেন। আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে আরাফাতের আটকের খবর নিয়ে চলছে ধূম্রজাল। মঙ্গলবার ডিএমপির একটি সূত্রের বরাতে ঢাকার গণমাধ্যমগুলো খবর প্রচার করে যে, আরাফাত আটক হয়েছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে আটকের খবর নিশ্চিত করা হয়নি।আরাফাতের আটকের খবর পেয়ে মিস্টি নিয়ে গুলশান থানায় ছুটে যান হিরো আলম।

এই বিভাগের আরও সংবাদ