মাগুরা

মাগুরায় জনদূর্ভোগ কমাতে বাস মালিকদের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার:মাগুরায় বাস ও মিনিবাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পরিবহন বাসে নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যা ও সমাধানে করনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার শহরের জামরুলতলা জেলা বাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবহন বাসে যাত্রীদের নির্বিগ্নে যাতায়াতের পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া কমানো, ফিটনেস বিহীন পরিবহন অপসারণ, যানজট নিরসন, অবৈধ চাঁদাবাজি বন্ধ সহ নানা অনিয়মের বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। সেই সাথে সমস্যা সমাধানে করনীয় নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় বাস মালিক সমিতির সভাপতি মীর আবু সাইদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় মাগুরা বাস মালিক সমিতির সভাপতি মীর আবু সাইদ, শিক্ষার্থীদের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে তাদের অভিযোগের নানা বিষয়ে নিজেও সহমত পোষণ করেন এবং অচিরেই সমস্যা সমাধানে ব্যাবস্থা গ্রহনের জন্য আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, উপদেষ্টা ফোরকান আহমেদ, লাইন সম্পাদক মোনায়েম হোসেন মনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন পরবর্তী সময়ে শহরজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, দেয়াল লিখন কর্মসূচিসহ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নানা অনিয়ম দূরীকরণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যাত্রাপথে পরিবহন বাসে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে নির্বিঘ্নে যাতায়াতের জন্য বাস মালিকদের সাথে এই মতবিনিময় সভা করে শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও সংবাদ