মাগুরা

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য র‍্যালী

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট ) দুপুরে মাগুরা শহরে ভায়নামোড় এলাকা থেকে র‍্যালী বের করে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ

এসময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, বিএনপি নেতা আলী আহম্মদ, ওয়াজেদ আলী ও জেলা ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দীর্ঘ কয়েক বছর পর এবার যাকজমকভাবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ