Uncategorized

মোংলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় তৎপর কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন কর্মকর্তা লে: কমান্ডার আবিদ বিন মনজুর বলেন, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ দুপুরে মোংলার বিভিন্ন এলাকায় টহল শেষে মোংলার কেন্দ্রীয় মন্দিরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন, তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা রয়েছে। জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা প্রতিরোধে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও নদীপথে বিভিন্ন লাইটার- জাহাজে চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন গুরত্বপূর্ণ স্থাপনা মোংলা পোর্ট, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

খুলনা ও মোংলা উপকূল বাসীর যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড পশ্চিম জোনে যোগাযোগ করার আহবান জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ