মাগুরা

মাগুরায় হামলা চালিয়ে ৫৯ টি গরু নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা

মতিন রহমান, মাগুরা: দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় হামলা, চুরি, ডাকাতির ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত সোমবার রাতে হামলা চালিয়ে ৫৯টি গরু নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা। খামার থেকে ৪৭টি গাভী ও ১২টি ছোট বাছুর নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের স্বপন ভট্রাচার্য্য ওরফে স্বপন ঠাকুরের বাড়ি। তিনি অনেক বছর ধরে বাড়ির সাথেই খামার করে বানিজ্যিকভাবে গরু পালন করতেন। রাতে হামলা করে ৫৯টি গরু নিয়ে যায় দূর্বৃত্তরা।

এই বিভাগের আরও সংবাদ

স্বপন ঠাকুর ও তার স্ত্রী শিলা ভট্রাচার্য্য এই প্রতিবেদককে জানায়, সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একদল দূর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। বাড়ির সাথে বড় একটি গরুর খামার গড়ে তোলেন। হঠাৎ দৃর্বৃত্তরা হামলা চালিয়ে খামার থেকে ৪৭টি গাভী ও ১২টি বাছুর নিয়ে গেছে বলে জানান তারা। এসব ঘটনা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে সাথে নিজের অর্থ দিয়ে এই খামার গড়ে তোলেন। এসব ঘটনায় আইনগত ব্যাবস্থা নিবেন বলে জানান ভুক্তভোগীরা।

রোববার সরেজমিনে দেখা যায়, দুই সিডে খামারটি বেশ বড়। সেখানে বানিজ্যিকভাবে গরু পালন করতেন।

এলাকাবাসী জানায়, দেশীয় অস্ত্রের মুখে শতাধিক লোক এসে হামলা করে। এসময় তারা গরু নিয়ে যায়। ভয়ে এলাকার কেউ বাধা দিতে পারেনি। এমন ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।

এই বিভাগের আরও সংবাদ