রাজারহাটে শিক্ষার্থী হত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ, ছাত্রলীগের পাল্টা মিছিল


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে কোটা আন্দোলনে সারাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী হত্যা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পদযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্ররা। পরে পাল্টা মিছিল দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সহ¯্রাধিক ছাত্র এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্ত¡র থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্ত¡রে প্রতিবাদ সভায় মিলিত হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন,ছাত্র নেতা
মাহিম,ছিয়াম,আতাউর,স্বচ্ছ,রাশেদুল ইসলাম সহ অনেকে। এসময় তারা কোটা সংস্কার সহ হত্যাযজ্ঞ ও শিক্ষার্থীদের উপর হামলা-নির্যাতন বন্ধের দাবি জানান। পরে তাদের কর্মসূচী শেষ হওয়ার পর উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন রায়ের নেতৃত্বে পাল্টা মিছিল প্রদর্শিত হয়।





