ঝিনাইদহ

কালীগঞ্জে এমপি আনার হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে শহরে ঝটিকা মিছিল

এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার রাতে শহরে এক ঝটিকা মিছিল করেছেকালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। রাত ৮ টার দিকে নেতাকর্মীরাশহরের ভূষণ রোডস্থ এমপি আনারের বাসভবনের সামনে জড়ো হয়। এরপর তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ ও মেইন বাসস্টান্ড ট্রাফিকআইল্যন্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে কালীগঞ্জপৌর আ’লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, এম পি আনার হত্যাকান্ডে মামলায় আটক জেলা আ’লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুকে বাচাতে তার কিছু অনুসারিরা লাফিয়ে বেড়াচ্ছে। এরাই আ’লীগকে  ধ্বংস ও ক্ষতিগ্রস্থ করছে। এসব নেতা ও যড়যন্ত্রকারীদের দল থেকে বহিস্কারের দাবী জানান।

মেয়র আশরাফ বলেন, ঝিনাইদহ জেলা আ’লীগের মুল অংশই মিন্টু বাবুর অনুসারীদের সাথে নেই।বর্তমানে ঝিনাইদহ ও কালীগঞ্জে মিন্টুর কিছু সহযোগিরা শহরকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, এমপি হত্যার মাষ্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনকে দেশে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করলে আরো সহযোগীদের নাম বেরিয়ে আসতে পারে। তাদেরও দ্রæত আটক করতে হবে।

তিনি বলেন, গত সংসদ নির্বাচনেএ আসনে আ’লীগ ও নৌকাকে ডোবাতে যারা তৎপর ছিলেন তারাই এখন লেবাস পাল্টে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তাদেরমুখোশ উন্মোচন ও আটক হত্যাকারীদের দ্রæত বিচারের দাবীতেআগামী ১৩ জুলাই কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এক প্রতিবাদ সভা করা হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জউপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলীনোমানী, ভাইচ চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহব্বায়কশফিকুজ্জামান রাসেল।

রাতে ওই বিক্ষোভ ঝটিকা মিছিলে আ”লীগ , যুবলীগ , ছাত্রলীগেরনেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও নেতাকর্মীসমর্থকেরা অংশ নেয়।

এই বিভাগের আরও সংবাদ