Uncategorized

ধামরাইয়ের ঐতিহাসিক চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টারঃধামরাইয়ে চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির পরিদর্শন ও যশোমাধব দেবের দেববিগ্রহ দর্শন ও ভক্তি করেন মানণীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন ও মানণীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী।

রবিবার(৭ জুলাই) বাংলাদেশের সর্ববৃহৎ রথ উৎসব শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মানণীয় মন্ত্রী ডা: সামন্ত লাল সেন উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুপুর দুইটার দিকে ঐতিহাসিক চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির ও দেববিগ্রহ দর্শন ও ভক্তি করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ’সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ উৎসব কমিটির সভাপতি মেজর জেনারেল( অব:) জীবন কানাই দাস,যশোমাধব মন্দির ও রথ উৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজীব প্রসাদ সাহা , ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোঃ আবদুল্লা আল মামুন, এসিল্যান্ড শ্রী প্রশান্ত বৈদী,যশোমাধব মন্দির ও রথ কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সুধীর চৌধুরী, মন্দির কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ্রী আশীষ কুমার মজুমদার,সহ-সভাপতিত্বয় শ্রী জগদীশ চন্দ্র সরকার, শ্রী অলিক কৃষ্ণ রায়,প্রদীপ কুমার মজুমদার , মন্দির ও রথ উৎসব কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,ডা: নন্দ লাল সূত্রধর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ