ভোলা

ভোলার মেঘনায় ড্রেজার ডুবিতে দুইজনের লাশ দাফন, এখনো নিখোঁজ ৩

ইয়ামিন হোসেন: ভোলার মেঘনা নদীতে আফসানা-১ নামের ড্রেজার ডুবিতে নিখোঁজ ৫জন, দুই ওয়ার্ডের দুই গ্রামের বাসিন্দা ও পরস্পর আত্মীয় বলে জানা গেছে। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৬ ও ৮ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় এ দুই গ্রাম জু্ড়ে শোকের মাতম চলছে। দুই গ্রামের ৫জন লোক হঠাৎ দূর্ঘটনায় নিখোঁজ হওয়া খবরের পর আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে কোষ্টগার্ড, নৌ-পুলিশ, জেলা পুলিশের যৌথ চেষ্টায় ডুবুরি দল আজ ৯জুলাই সকালে ডুবে যাওয়া ড্রেজারের কেবিন থেকে, ড্রেজার মালিক নুরে আলম ও তার মামাতো ভাই সিয়ামের লাশ উদ্ধার করেছে।

এই বিভাগের আরও সংবাদ

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে প্রশাসন। লাশ নিয়ে আসরবাদ বাঘারহাট, আমিন বাজার স্কুল মাঠে দুই মামাতো ফুফাতো ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে মুসুল্লিদের ঢল নামে। এদিকে দুইজনের লাশ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের স্বজন ও বন্ধুবান্ধবরা। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না এলাকাবাসী। নিহত নুরে আলম তিন মেয়ে ও এক ছেলের জনক এবং সিয়াম অবিবাহিত বলে জানিয়েছে তাদের স্বজনরা।

জানাজা নামাজ শেষে নিখোঁজ হারুন, তানজিল ও আরিফের স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধারে জোরালো দাবী জানিয়েছে।

হারুনের প্রতিবেশী ছাত্রদল নেতা সালেহ উদ্দিন বলেন, জীবিত হোক বা মৃত্যু হোক নিখোঁজ হারুনসহ তানজিল ও আরিফ কে পেলে কিছুটা হলেও পরিবার স্বস্তি পাবে। তাই যতদ্রুত সম্ভব তাদের উদ্ধারের দাবী জানাচ্ছি। বাঘারহাট বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান, নাইম বলেন, নিখোঁজ সবাই আমাদের প্রতিবেশী ও পরিচিতো, তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। একটি দূর্ঘটনায় এলাকার এতগুলো প্রিয়মুখ হারাবো, যা আমরা কখনোই ভাবিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ