রাজধানী
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৯


রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৩০ জুন) থেকে সোমবার (১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা ও ১০০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।





