রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৮ জুন) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় তাদের কাছ থেকে ২০৭ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন ও ১৮ কেজি ৫৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ