ভোলা

ভোলার ইলিশায় বিয়েতে সাউন্ড বক্স ব্যবহার না করায় বর ও কনে পক্ষকে মসজিদ কমিটির উপহার

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা কালুপুর গ্রামে বিয়েতে সাউন্ড বক্স ব্যবহার না করায় মসজিদ কমিটির পক্ষে উপহার তুলে দেওয়া হয়েছে অভিভাবকদের কাছে।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা কালুপুর গ্রামের জাকির হোসেন এর মেয়ে জাকিয়া বিয়ের অনুষ্ঠান হয় গতকাল বৃহস্পতিবার এবং একই এলাকার সিরাজের ছেলে রাসেল বিয়ের অনুষ্ঠান হয় (২০জুন) শুক্রবার। দুইটি অনুষ্ঠানেই সাউন্ড বক্স ব্যবহার করা হয়নি। এতে খুশি হয়ে স্থানীয় জাগিদার বাড়ী জামে মসজিদের ইমাম ওমর ফারুক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কবির ফরাজী, মুসুল্লি আজাদ মাঝি দুই পরিবারের মাঝে পবিত্র কুরআন শরীফ তুলে দিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

উপহার পাওয়া জাকির হোসেন জানান, সাউন্ড বক্সে এলাকার মানুষের ডিস্টার্ব হবে, তা ছাড়া আমাদের বাড়ীর পাশে মসজিদ তাই মেয়ে-ছেলেরা বাজাতে চাইলেও আমি বাজাতে দেইনি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কবির ফরাজী বলেন, এখন বিয়েসাদী হলে বক্স বাজিয়ে এলাকার মানুষের ঘুম নষ্ট হয়, মসজিদে নামাজের ডিস্টার্ব হয়। সেই বিষয় চিন্তা করে আমাদের এলাকায় দুই বিয়ে বাড়ীতে বক্স না বাজানোর কারনে আজ পবিত্র কুরআন উপহার দিয়েছি। এতে দুই পরিবার খুশি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ