ভোলা
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আওয়ামীলীগ নেতা হেমায়েত উদ্দিন


ভোলা প্রতিনিধি: ভোলা সদর-১ আসনের সকল জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ভোলা জেলা আওয়ামীলীগের বর্তমান কার্য-নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উদ্দিন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এমনকি ধনী-গরীব ভেদাভেদ ভুলে সবাই ঐক্য বদ্ধভাবে আনন্দে সামিল হই। হিংসা-বিদ্বেষ পরিহার করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকলে নিরাপদে এবং সুস্থতায় হাসিমুখে ঈদের অনাবিল আনন্দ উদযাপন করি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, আসুন আমরা সকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।





