তুরাগ থানা বিএনপি’র উদ্যোগে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ পন্য সামগ্রী বিতরণ


বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদউল আযহা উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি’) তুরাগ থানার উদ্যোগে তুরাগের চন্ডাল ভোগ গ্রামে আজ শনিবার বিকেলে প্রায় ৫ শতাধিক গরিব অসহায়, দুস্হ ও মেহনতি মানুষের মাঝে ” ঈদ পন্য সামগ্রী” -২০২৪ বিতরণ করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনায় তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করে ।

তুরাগ থানা বিএনপির সভাপতি মো: আমান উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য সচিব আমিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান।
অনুষ্টানে সঞ্চালক হিসেবে ছিলেন তুরাগ থানা বিএনপি যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ খোকা, ও তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাছ আলী।
এছাড়া অনুষ্টানে তুরাগ থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলী আহমেদ, মো: চান মিয়া, পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম, যুবদল নেতা হারুন অর রশিদ, বিএনপি নেতা মনির হোসেন ও মো: কবির হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্র দল সহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্হিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমিমুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়। আওয়ামীলীগ আপনাদের কথা চিন্তা করে না। তারা বিদেশী প্রভূদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এদেশের শান্তিপ্রিয় মানুষ আওয়ামীগকে বিশ্বাস করে না। তারা ক্ষমতার পটপরিবর্তন চায়। আওয়ামীগ হলো একটা মিথ্যা ও বাউতাবাজির দল, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। দেশের টাকা তারা বিদেশে পাচার করছে বলে জানান তিনি।
আলোচনা সভাশেষে প্রায় ৫০০ নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়।





