রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকামেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুক্রবার (১৪ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৯১ টি ইয়াবাট্যাবলেট, ২০৩ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ