মাগুরা

মাগুরায় পশুহাটে বেচাকেনা জমে উঠেছে

মতিন রহমান, মাগুরা: আর মাত্র কয়েক দিন পরই মুসলিম জাতির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদ-উল আযহায় পশু কোরবানি করা হয়। আর তাই এরই মধ্যে পশু কেনাবেচায় জমে উঠেছে বিভিন্ন পশু হাট।

মাগুরার চার উপজেলা ঘুরে দেখা গেছে, ছোট বড় সকল বয়সী মানুষ গরু ও ছাগল কিনতে হাটে গিয়ে ভিড় করছেন। উৎসবমুখর পরিবেশে হাটগুলোতে চলছে পশু কেনাবেচা। দেশি ও বিভিন্ন জাতের ছোট ও মাঝারি আকারের গরু ও ছাগলের চাহিদা বেশি দেখা গেছে। মধ্যবিত্তরা তাদের পছন্দ মত স্বল্প বাজেটে পছন্দের পশুটি ক্রয় করছেন।

এই বিভাগের আরও সংবাদ

এবছরেও ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে এবছর কোরবানি ঈদের হাটে পশুর দাম একটু বেশি। ছাগল কিনতে এসেও একই কথা জানাচ্ছিলেন ক্রেতারা। তবুও ঈদ যেহেতু সন্নিকটে তাই দামাদামি কথা মাথায় বেশি না রেখে একটু চড়া হলেও পছন্দের পশুটি কিনে নিচ্ছেন ক্রেতারা।

সরেজমিনে মাগুরার সাপ্তাহিক পশু হাট আলোকদিয়া, বেথুলিয়া, গাবতলা ও কাটাখালি গিয়ে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। পশু নিয়ে হাটে এসেছে মালিক, খামারিরা। তারা বলছেন পশুখাদ্যের দাম বেশি হওয়ার কারণ গরু ছাগলের দাম বেড়েছে। তবে বেচাকেনা ভালো হচ্ছে বলেও জানান তারা। এবছর পশু কেনার খরচ যেমন বেশি অন্যদিকে হাটে খাজনা একটু বেশি দিতে হচ্ছে। এজন্য তারা বাজারের উর্ধ্বমুখী অবস্থাকেই দায়ী করছেন।

হাট মালিকরা বলছেন, ইজারায় টাকা বেশি দিয়ে হাট কিনতে হয়েছে তাদের। যার ফলে অন্য বছরের চেয়ে এবার পশু প্রতি সামান্য কিছু টাকা এবার বেশি নেওয়া হচ্ছে। তবে এটা অবশ্যই সকলের সাধ্যের মাঝে এবং এতে ক্রেতারা কেউ অসন্তুষ্ট নয় বলেও জানান হাট কর্তৃপক্ষের লোকজন। গরু প্রতি চারশো থেকে পাঁচশো টাকা। ছাগল প্রতি একশো থেকে দেড়শো টাকা নেওয়া হচ্ছে। হাট বিশেষ আরো কম বেশি করে টাকা নিতে দেখা গেছে।

এই বিভাগের আরও সংবাদ