ঝিনাইদহ

এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে কালীগঞ্জের ব্যবসায়ীদের মানববন্ধন

মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরের জনতার মোড়ে পৌর ব্যবসায়ী সমিতির উদ্দোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মানবধিকার কর্মি শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধনে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেফতারের দাবী জানান।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

এই বিভাগের আরও সংবাদ