মাগুরা

মাগুরায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

মতিন রহমান, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে চাঞ্চল্যকর সবুজ ও হৃদয় নামে আপন দুই ভাইয়ের জোড়া খুনের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা জানায়, গেলো বছরের ৩০শে ডিসেম্বর রাতের অন্ধকারে সবুজ ও হৃদয় নামে আপন দুই ভাইকে বাড়ি থেকে ঢেকে নিয়ে গলা কেটে হত্যা করে আসামীরা। চাঞ্চল্যকর এই ঘটনার পরে নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকান্ডের এতদিন পরেও অনেক আসামি গ্রেফতার হচ্ছে না। তাই সব আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে ও তাদের ফাঁসির দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন করে।

এই বিভাগের আরও সংবাদ

মানববন্ধন শেষে ভুক্তভোগী ও এলাকাবাসী মাগুরা পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দেয়।

এই বিভাগের আরও সংবাদ