গণহত্যা বন্ধে ও ফিলিস্তিন মুক্তির দাবিতে মাগুরায় মানববন্দন


মতিন রহমান, মাগুরা: “গণহত্যা বন্ধ কর; ফিলিস্তিন মুক্ত কর” এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬মে দুপুরে চৌরঙ্গী মোড়ে এই ফিলিস্তিন সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ডিইউ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন-প্রতিবাদ করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল, কলম্বিয়া, ইলিনয়, শিকাগোসহ প্রায় ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের উপর ধরপাকড় ও হামলা করা হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকেও আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেয়া হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানায় বক্তারা।
সমাবেশ থেকে শ্লোগান উচ্চারিত হয়; গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর; মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক ।





