Uncategorized

গাইবান্ধা বজ্রপাতে দুই কৃষক নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার জমিতে ধান কাটতে গিয়ে পৃথক প্রখক বজ্রপাতের ঘটনায় ২ কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামের জোবায়ের আলীর ছেলে ফুলমিয়া (৪৫) সাঘাটা উপজেলা মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শিপন (২২)।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর এবং সাঘাটা উপজেলায় এ দু’জনের মৃত্যু হয়।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যান কৃষক ফুলমিয়া। দুপুর আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক ওই গ্রামের জোবায়ের আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ও সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

এই বিভাগের আরও সংবাদ