মাগুরা
মাগুরায় আফজাল শেখের মৃত্যু ঘিরে রহস্য; বিচার চেয়ে মানববন্ধন


মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রী ও পুত্রের নির্যাতনের কারনে আফজাল শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে প্রথম পক্ষের স্ত্রীর স্বজনেরা ও গ্রামবাসী।

গত শনিবার (৪মে) মারা যান আফজাল শেখ। তার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার চেয়ে শনিবার (১১মে) বিকালে রাজাপুর বাজারে মানববন্ধন করে স্বজনেরা ও এলাকাবাসী।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান, উক্ত ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





