কুড়িগ্রাম

রাজারহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান মন্ডল সাবু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহম্মদ,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম সহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ