বগুড়া

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর ধুনট মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আহত নজর উদ্দিন(৭৫) ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ১৯ এপ্রিল শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ধুনট মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রæতগতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

নিহত নজর আলী শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। সে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত উপ-সচিব রোকনুল হাসানের পিতা।

জানা যায়, নজর আলী গত ১৯ এপ্রিল ভোরে শেরপুর শহরের নিজ বাসা হতে ধুনটমোড় বাইতুন নূর জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী এক দ্রæতগতির ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে ২০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে তার মরদেহ নিজ গ্রামের বাড়ীতে নিয়ে আসে তার স্বজনেরা। এসময় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিহতের বাড়ীতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই বিভাগের আরও সংবাদ