মাগুরা

শালিখায় গাঁজা সহ আটক-১

কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখা থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সহ এক মাদক কারবারিকে উপজেলার শতখালী ইউপি এলাকার কাতলী বাজারে কবির সরদারের সারের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করে শালিখা থানা পুলিশ।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃনাসির উদ্দিনের দিক নির্দেশনায় এএসআই মোঃলিটন হোসেনের নেতৃত্বে এসআই লিটন গাজী(নিরস্ত্র)মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে গত ১৩/০৪/২০২৪ ইং তারিখ রাত অনুমান ৮টা ১০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন কাতলী বাজার হইতে ৩০০(গ্রাম গাঁজা)সহ মাদক কারবারি মোঃহারুন অর রশিদের ছেলে মোঃখায়রুল ইসলাম (৩০) সাং-কাতলী থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সংক্রান্তে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃনাসির উদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে কোন আপস নয় মাদকদ্রব্য নির্মুলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অবহৃত থাকবে।গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১)সারণীর ১৯(ক)ধারায় মামলা রুজি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ