বাগেরহাট

চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চিতলমারী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক নেতা মুকুল কিশোর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস তালুকদার, শংকর কুমার বিশ্বাস।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ইমরানুজ্জামান শেখ, ইব্রাহীম ফকির, সহকারী শিক্ষক দাউদুল ইসলাম লিন্টু খান। অনুষ্ঠানে প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস, মনোজ কুমার রায়, সহকারী শিক্ষক আয়ুব আলী শেখ, আরিফুজ্জামান প্লাবন, হাফেজ মোঃ নাসিমসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ