ভোলা

ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে তজুমদ্দিনে ৫০% ছাড়ে পণ্য বিক্রয়

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: স্বল্পআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩।

রবিবার (৩১শে মার্চ) দুপুরে মাসব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রাম ও মাতাব্বরকান্দী গ্রামে প্রায় ২শতাধিক নিম্ম আয়ের মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ০১কেজি ছোলা বুট, ০১কেজি মুড়ি, ০১কেজি চিনি ও ০১কেজি শুকনা খেজুর প্যাকেজ হারে বিক্রয় করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬৩০টাকা হলেও ৫০%ছাড়ে ৩১৫ টাকায় বিক্রয় করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ইয়ুথ ভোলা ০৩ এর তজুমদ্দিন শাখার সমন্বয়ক সাদির হোসেন রাহিম জানান, ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও ইয়ুথ ভোলা ০৩ এর চেয়ারম্যান ইশরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় পবিত্র রমজানে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাসব্যাপী এসব পণ্য বিক্রয় চলছে। ইয়ুথ ভোলা ০৩ সবসময় সকল ভাল কাজে সাধারণ মানুষের পাশে থাকবে এবং আমাদের নানামুখী আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পুরো রমজান জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে ইয়ুথ ভোলা ০৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ