খুলনা

র‍্যাব-৬ অভিযানে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যাবসায়ী আটক

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের সদর গোবরদিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (২৭ মার্চ)গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ আটক করতে সহ্মম হন।

আটক ব্যক্তি হলেন,বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চিংড়িখালী গ্রামের মো:রুস্তম খানের ছেলে মো:ইব্রাহিম খান(৪৫)।

র‍্যাব-৬ জানান,বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন গোবরদিয়া শহর রক্ষা বেড়িবাধ এলাকা জাহাঙ্গীরের দোকানের সামনে রাস্তার উপর অস্ত্রসহ অবস্থান করছিলো।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহিম খান (৪৫) কে গ্রেফতার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ০১টি বিদেশীয় পিস্তল জব্দ করেন।

এই ঘটনায় বাগেরহাট সদর থানায় আটককৃত ব্যাক্তিকে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ