ভোলা

টিভি চ্যানেলে নাসিদ পরিবেশন করে প্রশংসিত ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি’র পুত্র

ইয়ামিন হোসেন: জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনসহ বিভিন্ন চ্যানেলে নাসিদ পরিবেশন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম সুমন এর পুত্র মাদ্রাসাতুত তারাবিয়া (মোহাম্মদপুর) এর শিক্ষার্থী আবু মুন্তাকীম ইসলাম মুক্ত।

পবিত্র রমজান উপলক্ষে পুষ্টি কুরআনের আলো প্রতিযোগিতায় জনপ্রিয় ইসলামীক টিভি উপস্থাপক ডক্টর মোকতার আহমেদ এর পরিচালনায় ইসলামীক নাসিদ পরিবেশন করেন মুক্ত।

এই বিভাগের আরও সংবাদ

নাসিদ ইউটিউবে পোষ্ট করা হলে মুহুর্তের মধ্যে ভাইরাল এবং ইতিবাচক ব্যাপক সাড়া পেতে দেখা গেছে। এদিকে ভোলার সন্তান মুক্ত’র কন্ঠে এ সুন্দর ইসলামিক নাসিদ পরিবেশন শুনে ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে আবু মুন্তাকীম ইসলাম মুক্ত’র আরো সফলতা কামনা করেছে শুভাকাঙ্ক্ষীরা।

মুক্ত’র বাবা বিশিষ্ট সমাজ সেবক ও আর্ত-মানবতার সেবায় গড়ে উঠা ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম সুমন বলেন, মুক্ত আমার একমাত্র সন্তান। আমাদের পরিবারের ইচ্ছা মুক্ত কে বড় আলেম বানাবো। টিভির পর্দায় দেশ ও দশের স্বার্থে ইসলামিক আলো ছড়িয়ে দিবে এমনটা আমাদের প্রত্যাশা ছিলো। তিনি আরো বলেন, আমার ছেলের কন্ঠে এ সুন্দর নাসিদ টিভি চ্যানেলে শুনে আমরা গর্বিত। আপনারা সকলে আমার সন্তানের জন্য দোয়া করবেন।

এই বিভাগের আরও সংবাদ