বাগেরহাট
বাগেরহাটে মোল্লাহাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি আটক


সাগর মন্ডল স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোল্লাহাটে গাড়ফা এলাকা থেকে শনিবার (২৩ মার্চ ) রাত সাড়ে ৯ টায় মোল্লাহাট থানা পুলিশের অভিযান চলাকালীন ১০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটক কৃত আসামী হলো বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মৃত শামচু শেখের ছেলে মোঃ নজরুল শেখ (৩৯) করে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস, এম আরশাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের গাড়ফা এলাকা থেকে একজন মাদক কারবারিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





