বঙ্গবন্ধু’র ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস- উপলক্ষে র্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন


মনির হোসেন জীবন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে সাধারণ জনগণের মাঝে সোমবার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুরে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার এবং স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ শামীম হোসেন জানান, দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সকালে র্যাব-৩ এর তত্ত্বাবধানে শাহজাহানপুর ঝিলপাড় ক্যাম্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এ লক্ষে দিনব্যাপী ওই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণ করেন বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ রোগীগণ। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, বিভিন্ন ধরণের রোগসমূহের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সহ র্যাব-৩ এর অন্যান্য উধর্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
মোঃ শামীম হোসেন জানান, আর্ত মানবতার সেবায় সাধারণ জনগণের সহায়তার লক্ষ্যে র্যাব-৩ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মসজিদ, মন্দির ও বিহারে আর্থিক সহায়তা দান, এতিম বাচ্চাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান ও নগদ আর্থিক সহায়তা প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে ও বাসা বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা করে আসছে এলিট ফোর্স
র্যাব।
ঘটনাস্হলে র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, স্বতঃস্ফূর্তভাবে তারা আজ এখানে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন। আমরা আজ ম্যাসেজ দিতে চাই, র্যাব যে শুধু অপারেশন কর্মকাণ্ড চালায় না কিন্তু নয়, এর পাশাপাশি মানবিক কাজ গুলো ও করে যাচেছন।
তিনি আরও জানান, বয়স্ক অনেক নারীও পুরুষসহ আজ এখানে প্রায় ৮২ বছর বয়সী এক নারী চিকিৎসাসেবা নিতে এসেছেন। র্যাবের ওপর তাদের আস্হা ও বিশ্বাস আছে। আজ জাতির পিতার ১০৪ তম জন্ম দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
র্যাব ভবিষ্যতেও র্যাব সাধারণ জনগণের সেবায় মানবিক সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।





