রাজধানী

খিলক্ষেতে তরুণী গনধর্ষণ মামলার পলাতক আসামী গালিফ ভাটারা থেকে গ্রেফতার

মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেতে বাসার ছাদে তরুণী গনধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার পলাতক আসামী গালিফ’কে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, আটককৃত আসামীর নাম গালিফ (২২)। রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২, স্থায়ী- বাসা নং ক-৪০, ১০ নং রোড, আহম্মদ মোক্তাদির আরিফ ওরফে সুমনের পুত্র। এসময় তার নিকট থেকে মোবাইল ফোন ও চার্জার উদ্বার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে রাজধানী ভাটারা থানার কুড়িল চৌরাস্তা ক-৫৭/৪ জান্নাতি আই অপটিকস এর সামনে ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আজ রোববার র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (অপস্ অফিসার) মোঃ মাহফুজুর রহমান জানান, মোসাঃ মুন্নি আক্তার একটি জুতার শোরুমে কাজ করার সময় জনৈক মিরাজ (২২) নামে একজনের সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় । তাদের প্রেম বিষয়কে কেন্দ্র করে প্রায় সময় ঝগড়া হতো এবং মিরাজ এর সাথে ঝগড়ার কারণে মিরাজ এর সাথে সম্পর্ক না রাখার জন্য ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে সকালে মোসাঃ মুন্নি আক্তার এর হোয়াটস আপে সানি (২১) বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে একটি ম্যাসেজ প্রেরণ করেন। মাহাদী (২২) মোসাঃ মুন্নি আক্তারকে বলে সানির সাথে গত একই দিন হোয়াটসআপের ম্যাসেজের ব্যাপারে মিমাংসা করে দিবে বলে খিলক্ষেত আসতে বলে। মাহাদীর কথা মতে মোসাঃ মুন্নি আক্তার একই দিন বিকাল ৫ টার দিকে খিলক্ষেত আসে। খিলক্ষেত একটি হোটেলে নাস্তার করার পর খিলক্ষেত থানার রাজউক মার্কেটের সামনে আসে।

রাজউক মার্কেটের সামনে আসার পর সেখানে উপস্থিত তানভীর (২২) ও গালিফ (২২) উভয়ে মাহাদীকে বলে যে তোর দায়িত্ব ছিল মুন্নিকে এখানে আনার জন্য তোর কাজ শেষ তুই এখন চলে যা এবং মাহাদী সেখান থেকে চলে গেলে তানভীর ও গালিফ উভয়ে ভয়ভীতি দেখিয়ে মোসাঃ মুন্নি আক্তারকে জোরপূর্বক একটি রিক্সায় করে অপহরণপূর্বক তানভীরের বাসা নং-খ-১১/১, টনপাড়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওরফে হাফিজ এর বাড়ির ৫ম তলার বাড়ীর ছাদে নিয়ে তানভীর ও গালিফ জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তী করে। তানভীর ও গালিফ পরবর্তীতে ওই বাড়ীর ৫ম তলায় একটি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং মোসাঃ মুন্নি আক্তার কৌশলে তাদের হাত থেকে পালিয়ে তার বোনের বাসায় আশ্রয় নেয়।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাবের এ কর্মকর্তা জানান, মোসাঃ মুন্নি আক্তার তার বোন মোসাঃ মাহফুজা খাতুন (২৮) কে সঙ্গে নিয়ে বিবাদী তানভীর (২২), পিতা-মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওরফে হাফিজ, মাতা- রওশন আক্তার, সাং-বাসা নং-খ-১১/১, টনপাড়া, থানাঃ খিলক্ষেত, ঢাকা, গালিফ (২২), পিতা-আহম্মদ মোক্তাদির আরিফ ওরফে সুমন, মাতা-মাসুমা সুলতানা ওরফে লিমা, স্থায়ী সাং- বাসা নং ক-৪০, ১০ নং রোড, নিকুঞ্জ-২, থানা- খিলক্ষেত, ডিএমপি ঢাকা, মাহাদী, পিতা-অঞ্জাত সাং- অঞ্জাত থানা-খিলক্ষেত, ডিএমপি ঢাকা, মোঃ সানি (২১), পিতা অঞ্জাত, সাং-খিলক্ষেত জামতলা, থানা-খিলক্ষেত, ডিএমপি ঢাকা এর বিরুদ্ধে ডিএমপির খিলক্ষেত থানায় গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ইং তারিখে ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তদন্তাধীন গন ধর্ষন মামলার এজাহারভূক্ত পলাতক আসামী গালিফ (২২) ভাটারা থানার কুড়িল চৌরাস্তা ক-৫৭/৪ জান্নাতি আই অপটিকস এর সামনে অবস্হান করছে। পরে সেখানে রাত সোয়া ১২ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ও ঠিকানা সঠিক প্রকাশ করা সহ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অকপটে স্বীকার করেছে। এছাড়া সে গ্রেফতার এড়ানোর জন্য ডিএমপির বিভিন্ন থানা এলাকায় আত্নগোপন করে আসছিল।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ