বাগেরহাট

অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন কোস্ট গার্ড পশ্চিম জোন

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গরীব অসহায় দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোন।

আজ রবিবার (১৭ মার্চ) বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জোনাল কমান্ডার কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বিসিজি বেইস মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় ভাসমান মানুষসহ মোট ৪০০ জন গরীব অসহায়ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, (এন), বিসিজিএম, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ