জাতির পিতার প্রতিকৃতিতে খুলনা রেলওয়ে পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন


মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা রেলওয়ে জেলা পুলিশ কর্তৃক জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪’ পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার।
রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে খুলনা রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেব পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও সারাদেশে শিশুদের নিয়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি।





