রাজধানী

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৫৪ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ৩৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে বলে ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ