রাজধানী

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রাজধানীতে আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিভাবে মৃত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

রোববার (৩ মার্চ) বিকালে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় মালবাহী কন্টেইনার ট্রেনে কাটা পড়ে কুড়িল বিশ্বরোড এলাকায় অজ্ঞাত এক পুরুষের (৫০) মৃত্যু হয়।

অপরদিকে, আজ রোববার সকালে মহাখালী এলাকায় অজ্ঞাত এক পুরুষ (৫৫) একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রী সুনীল চন্দ্র সূত্রধরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ